আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কোনওভাবেই অশান্তি হতে দেবেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার পঞ্চমীতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রাম সমাজশিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করে দেশকে দুর্বল করার চেষ্টা চলছে। রাজ্যের মানুষ এই ধরনের ঘটনা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি, পাঁশকুড়ার উন্নয়ন নিয়েও আশ্বাস দেন শুভেন্দু। তাঁর কথায়, এলাকার উন্নয়ন থমকে থাকবে না এবং অর্থ কোনও বাধা হবে না।
Total Views:
0