আমুদরিয়া নিউজ: ব্যস্ত কর্মজীবনের মাঝেও সংসার কীভাবে সামলান, তা নিয়ে মুখ খুললেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তাঁর কথায়, স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়াই তাঁদের দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শক্তি।
দুজনেই কর্মব্যস্ত হলেও বাড়ির দায়িত্ব ভাগ করে নেন এবং কেউই একে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। শ্রেয়ার মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং অহংকারহীন মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Total Views:
0