কলকাতায় ৯১৯ গেস্ট হাউসকে বন্ধের নোটিস

আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমের আগে কলকাতা শহরের হোটেল ও গেস্ট হাউসগুলিতে কড়া অভিযান চালাল পুরসভা। সমীক্ষায় ৯৬০টি গেস্ট হাউসের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বৈধ ট্রেড লাইসেন্সে ত্রুটি থাকায় ৯১৯টিকে বন্ধের নোটিস দেওয়া হয়েছে।

পুর প্রশাসনের দাবি, জননিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। তবে নির্ধারিত নিয়ম মেনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় লাইসেন্স ঠিক করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি ফের খোলার অনুমতি পেতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *