আমুদরিয়া নিউজ: শুক্রবার রাতে কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাঁর অনুগামীদের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, সাহস থাকলে তাঁর উপর দিয়ে বুলডোজার চালানো হোক। একইসঙ্গে কালীঘাট থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। থানার ওসি বলাই বাগকে নিরপেক্ষতা বজায় রাখার বার্তা দিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন। পাশাপাশি, তাঁর বাড়ির সামনে বেআইনিভাবে পুজোর অনুমতি দিয়ে রাস্তা আটকে রাখার অভিযোগ করেন মমতা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি বিধায়ক সজল ঘোষের দাবি, মাঝরাতে রাস্তায় জন্মদিন পালনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন রয়েছে।