আমুদরিয়া নিউজ: শরতের আকাশে আজও বর্ষার রেশ। নীল আকাশের ফাঁকে মেঘের আনাগোনা, কোথাও রোদ, আবার কোথাও আচমকাই বৃষ্টির সুর—বিশ্বকর্মা পুজোর আবহে বাংলার আকাশে তাই উৎসবের পাশাপাশি প্রকৃতিরও নিজস্ব আয়োজন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি, আর দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাহাড় থেকে সমতল—উত্তরবঙ্গের আকাশে আজ মেঘের ঘনঘটা। আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আজ দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২২°সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬°সেলসিয়াস, কালিম্পং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২৫°সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯°সেলসিয়াস, জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩১°সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫°সেলসিয়াস, আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১°সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪°সেলসিয়াস, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২°সে এবং সর্বনিম্ন ২৫°সে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°সে এবং সর্বনিম্ন ২৬°সে, মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°সে এবং সর্বনিম্ন ২৭°সে থাকবে বলে জানা গেছে।শিলিগুড়িতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে IMD।
দক্ষিণবঙ্গেও আজ মেঘ-বৃষ্টির মেলবন্ধন। কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ কলকাতা ও হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°সে এবং সর্বনিম্ন ২৭°সে , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°সে এবং সর্বনিম্ন ২৬°সে, হুগলির সর্বোচ্চ ৩৪°সে এবং সর্বনিম্ন ২৭°সে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°সে এবং সর্বনিম্ন ২৬°সে, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°সে এবং সর্বনিম্ন ২৬°সে , পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°সে এবং সর্বনিম্ন ২৫°সে, পূর্ব ও পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°সে এবং সর্বনিম্ন ২৬°সে, বীরভূম ও নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°সে এবং সর্বনিম্ন ২৬°সে, মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°সে এবং সর্বনিম্ন ২৬°সে থাকতে পারে বলে জানা গেছে।
সব মিলিয়ে আজকের বাংলা যেন শরতের রঙে বর্ষার শেষ সুর শুনছে। কোথাও মেঘের ছায়া, কোথাও বৃষ্টির ঝরনা, আবার কোথাও উৎসবের আলো। বিশ্বকর্মা পুজোর দিনে তাই প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে তাল মিলিয়েই চলুক উৎসব—আনন্দ থাকুক, তবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সময় সতর্কতাও থাকুক।