আমুদরিয়া নিউজ : প্রাইড ফেস্টিভালে পুলিশ অংশ নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হল উত্তর আয়ার্ল্যান্ডের বেলফাস্টে। যেখানে ৩৫ বছর ধরে এই ফেস্টিভাল হচ্ছে। প্রতি বছর ১৭ জুলাই থেকে ২৬ জুলাই অবধি ওই উৎসব হয়। দেশ-বিদেশের এলজিবিটি কিউ প্লাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ২০২৩ সালে উত্তর আয়ারল্যান্ড পুলিশ সার্ভিস তাদের অফিসারদের প্রাইড প্যারেডে ইউনিফর্ম পরে অংশ নিতে নিষেধ করে। নিরপেক্ষতার নীতি বজায় রাখার কারণ দেখিয়ে ওই নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু, এবারের উৎসবে একটি আলোচনায় পুলিশের কয়েকজন অফিসার অংশ নেন। তার প্রতিবাদেই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অতীতে এলজিবিটিকিউ প্লাসের উপরে অত্যাচার চালানোর স্মৃতি মুছতে ‘পিংক-ওয়াশিং’ বা লোকদেখানো সমর্থন করেছে পুলিশ। বিক্ষোভকারীরা জানান, অতীতে সেখানকার পুলিশ বাহিনী কীভাবে এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের ওপর আইন প্রয়োগ ও নির্যাতন চালিয়েছিল তা তাঁদের মনে রয়েছে। প্রতিবাদকারীরা জানান, অতীতের সেই অত্যাচারের জন্য পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ক্ষমা চাওয়া হয়নি।
বেলফাস্টে এই উৎসব উপলক্ষে ১০ দিনে পুরো শহর জুড়ে ১৫০টিরও বেশি বিভিন্ন ইভেন্ট বা অনুষ্ঠান হয়।
অতীতে অত্যাচার করেছে, এখন সেই পুলিশ কেন প্রাইড ফেস্টিভ্যালে প্রশ্ন বেলফাস্টে
Total Views:
0
Leave a Comment