আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক এলাকা থেকে শত্রুর চক্রান্ত বানচাল করার বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার বাগডোগরা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে বায়ুসেনা কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। রাজনাথ বলেন, সেনাকর্মীদের আচরণ, পোশাক, ভাষা ও সংযমের উপর স্থানীয় মানুষের মনে সেনাবাহিনীর ভাবমূর্তি নির্ভর করে। স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে শত্রুর ষড়যন্ত্র দুর্বল হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা, সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী।
Total Views:
0