আমুদরিয়া নিউজ:পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা রাউত ওরফে ওয়াহাব আলম নেপাল হয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে বনগাঁ থেকে গ্রেফতার হয়েছে। রেল ও সেনার গতিবিধির ওপর তাঁর নজর ছিল বলে খবর পাওয়া যায়। সম্প্রতি বাংলাদেশে পালানোর ছক কষছিল সে। অন্যদিকে, এর আগে রাজ্য এসটিএফ-এর জালে ধরা পড়ে জইশ-ই-মহম্মদ সদস্য হামিম মণ্ডল ও তার সহযোগী অর্পিতা সরকার। ধৃতদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর ভিআইপি রুট ম্যাপসহ বিভিন্ন গোপন তথ্য উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
Total Views:
0