আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে পদক জিততে পারল না ভারত। এলাভেনিল ভালারিভান ও পার্থ মানে ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেন। যোগ্যতা পর্বে ৬৩৪.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিল ভারতীয় জুটি।
ফাইনালের শুরু থেকেই চতুর্থ স্থানে ছিল ভারত। তিনটি সিরিজ শেষে তাদের স্কোর দাঁড়ায় ৩১২.৩। এরপর ৩৭৬.৩ পয়েন্টে পৌঁছে পদকের লড়াই থেকে ছিটকে যায় ভারতীয় জুটি। অন্যদিকে চিন সোনা, দক্ষিণ কোরিয়া রুপো এবং জাপান ব্রোঞ্জ জেতে।
এলাভেনিল এর আগে এই এশিয়ান গেমসে দুটি রুপোর পদক জিতেছেন, আর পার্থ ভারতের পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপোজয়ী দলের সদস্য ছিলেন।
Total Views:
0