আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নিরাপত্তা সংক্রান্ত ভীতিকে সরাসরি ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রযুক্তির রাশ টেনে ধরার জন্য কঠোর সুরক্ষার দাবিকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তিনি। সম্প্রতি এআই জায়ান্ট অ্যানথ্রোপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক বিপজ্জনক এআই নিয়ন্ত্রণের জন্য একটি বাধ্যতামূলক ‘কিল সুইচ’ রাখার পক্ষে সওয়াল করেন।
শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলোর এই ধরণের ধারাবাহিক সতর্কবার্তার জেরে সোমবার শেয়ার বাজারেও বড় পতন দেখা যায়। এর জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই-এর ঝুঁকিকে ‘গ্লোবাল ওয়ার্মিং স্ক্যাম’-এর সাথে তুলনা করেন, যা তার মতে বিরোধীদের একটি চাল। এর ফলে এআই নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক আরও জোরালো হলো।
Total Views:
0