কালিম্পংয়ে ও জম্মু-কাশ্মীরে ধস

আমুদরিয়া নিউজ:কালিম্পংয়ের বিন্দুতে চোখের সামনেই পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে এল ধস। পাথর ও মাটির বিশাল অংশে মুহূর্তেই ঢেকে যায় রাস্তা। সেই মুহূর্তের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের সোনমার্গের জোজিলা পাসের কাছেও ধস নামে। মেঘভাঙা বৃষ্টির জেরে রাঙ্গা মোড় এলাকায় পাহাড় থেকে নেমে আসে কাদামাটি ও পাথর। ধসের জেরে শ্রীনগর-লেহ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে দুই ঘটনাতেই এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *