রোয়িংয়ে বড় সাফল্য ভারতের, ফাইনালে সতনাম-সালমান ও বলরাজ

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের রোয়িংয়ে বুধবার গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভারত। পুরুষদের ডাবল স্কালস বিভাগে সতনাম সিং ও সালমান খান দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছেন। নিজেদের হিটে ৬ মিনিট ১৫.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন তাঁরা এবং দুই হিট মিলিয়ে চতুর্থ স্থানে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

একই দিনে পুরুষদের সিঙ্গল স্কালস বিভাগেও ফাইনালে উঠেছেন ভারতের বলরাজ পানওয়ার। নিজের হিটে ৬ মিনিট ৫২.৮৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন তিনি। দুই হিটের সামগ্রিক ফলাফলেও চতুর্থ স্থানে থেকে Final A-তে জায়গা করে নেন বলরাজ।

আগামীকাল, ২৪ সেপ্টেম্বর, ফাইনালে নামবেন সতনাম-সালমান ও বলরাজ। ফলে রোয়িং থেকেই ভারতের পদকভাণ্ডারে নতুন সংযোজনের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিন ভারতের আরও একটি দল—হর্ষবর্ধন শক্তাওয়াত, বরিন্দর সিং, এল নাওচা সিং ওনাম এবং অরুণ সিং—পুরুষদের কায়াক ফোর ৫০০ মিটার ফাইনালেও জায়গা করে নিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *