জন্মদিনে ‘চোর-চোর’ স্লোগান, ভোর পর্যন্ত বাড়ির বাইরে অভিষেক!

আমুদরিয়া নিউজ: জন্মদিনের রাতেই উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন সংলগ্ন এলাকা। শুক্রবার মধ্যরাতে তাঁর বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন।

অভিযোগ, বিজেপি কর্মীরা অভিষেকের বাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি জন্মদিন উপলক্ষে লাগানো ছবি ও ব্যানার ভাঙচুর করেন। প্রতিবাদে তৃণমূল কর্মীরা এগিয়ে এলে হাতাহাতি শুরু হয়। যদিও বিজেপির দাবি, তৃণমূলের প্ররোচনাতেই সংঘর্ষের সূত্রপাত।

খবর পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অভিষেক। রাত দুটো থেকে ভোর ছ’টা পর্যন্ত রাস্তায় বসে থাকেন তিনি। এক তৃণমূল কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ তুলে পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়ান সাংসদ। ওই কর্মীকে ছেড়ে দেওয়ার পর বাড়ির ভিতরে যান তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *