দিল্লিতে বড় মাদকবিরোধী অভিযান, ৫০ কোটির হেরোইন উদ্ধারের দাবি

আমুদরিয়া নিউজ: দিল্লিতে আন্তঃরাজ্য মাদক সরবরাহ ও তৈরির একটি চক্রের হদিশ পাওয়ার দাবি করল পুলিশ। রোহিণী জেলা পুলিশের একটি দল চারজনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে হেরোইন-সহ বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি।

পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে একটি আন্তঃরাজ্য হেরোইন সরবরাহ ও উৎপাদন নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, কোথা থেকে মাদক আসত এবং কোথায় সরবরাহ করা হতো—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *