আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের আইনি প্রক্রিয়া মার্কিন কংগ্রেসে চরম রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়েছে। প্রযুক্তি খাতের শীর্ষ কর্তারা সুরক্ষার দাবি জানালেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই-এর মানবজাতি ধ্বংসের আশঙ্কাকে সরাসরি ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানান, এআই-এর জন্য কেবল একজন ‘শক্তিশালী ও বুদ্ধিমান’ প্রেসিডেন্টই যথেষ্ট।
ট্রাম্পের এই অনড় অবস্থানের কারণে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসে নতুন কোনো নিষেধাজ্ঞা পাসের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে, ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এআই সুরক্ষা বিল পাস না হওয়া পর্যন্ত কংগ্রেসের আসন্ন ছুটি স্থগিত করার দাবি জানিয়েছেন।
প্রেসিডেন্টের স্পষ্ট অমত এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সময়ের অভাবে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এআই নিয়ন্ত্রণ আইন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ল।