আমুদরিয়া নিউজ: আইপিএল ইতিহাসে প্রথমবার টানা পাঁচ ম্যাচে জয়হীন কেকেআর। এই পরাজয়ে দলের পারফরম্যান্স ও সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আইপিএলে কেকেআরের পারফরম্যান্সে আর কোনও সংশয় নেই—ব্যাটিং, বোলিং ও অধিনায়কত্বে সব দিকেই পিছিয়ে দলটি। আগের হারগুলো থেকে শিক্ষা না নিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরও একবার ৩২ রানের লজ্জার পরাজয় বরণ করল নাইটরা।