বিশ্বকাপের আগে হাসপাতালে তারকা ব্যাটার, উদ্বেগে টিম ইন্ডিয়া

আমুদরিয়া নিউজ : হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা (Abhishek Sharma)। বিশ্বকাপে (T20 World Cup) দ্বিতীয় ম্যাচের আগে প্রবল উদ্বেগে টিম ইন্ডিয়া। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। পেটের সমস্যায় আগের ম্যাচ থেকেই ভুগছিলেন।

জানা গিয়েছে, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা কমেনি।

চোটে আগেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা, এর মধ্যে পাকস্থলীর সংক্রমণে হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলা কার্যত অনিশ্চিত, যা টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা। বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনের নাম ভাবা হচ্ছে। তবে স্বস্তির খবর, অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বুমরাহ, নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিশ্চিত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *