ঘরোয়া রান্নায় রাজকীয় স্বাদ

আমুদরিয়া নিউজ : পয়লা বৈশাখে বাঙালির উৎসব মানেই জমিয়ে খাওয়াদাওয়া। চেনা ইলিশ বা চিংড়ির বদলে এবার ঘরেই তৈরি করুন বনেদি স্বাদের বাসন্তী পোলাও । সহজ রেসিপিতে নববর্ষের দুপুর হোক আরও বিশেষ। বনেদি স্বাদের সুগন্ধি বাসন্তী পোলাও মানেই ভুরভুরে গন্ধ আর হালকা মিষ্টি স্বাদের মেল বন্ধন।

বাসন্তী পোলাওয়ের জন্য প্রয়োজন গোবিন্দভোগ চাল, ঘি, আদা বাটা, গরম মশলা, কাজু-কিসমিস, নুন-চিনি, সামান্য হলুদ ও তেজপাতা।

চাল ধুয়ে শুকিয়ে মশলা ও ঘি মেখে রেখে দিন। তারপর ঘিতে কাজু-কিসমিস ভেজে তুলে নিয়ে একই কড়াইতে তেজপাতা দিয়ে চাল ভেজে নিন। গরম জল, নুন-চিনি দিয়ে ঢেকে রান্না করুন। শেষে ঘি ও ভাজা কাজু-কিসমিস দিয়ে দমে রাখলেই তৈরি সুগন্ধি বাসন্তী পোলাও।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *