এশিয়ান গেমসে ফাইনালের লক্ষ্যে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমস ২০২৬-এর মহিলা ক্রিকেটে আজ সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ভারত কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। সেই ম্যাচে জাপান মাত্র ৫৭ রানে অলআউট হওয়ার পর ভারত পাঁচ ওভারের মধ্যেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। শেফালি ভার্মা মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রান করেন, আর শ্রী চরানি ১০ রানে ৪ উইকেট নেন।

অন্যদিকে, বাংলাদেশ বৃষ্টির কারণে চীনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী বাংলাদেশ সেমিফাইনালে ওঠে। আজকের ম্যাচে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর; দলে রয়েছেন স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা ও রিচা ঘোষের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *