আমুদরিয়া নিউজ : আজ পয়লা বৈশাখে বাঙালির ঐতিহ্যবাহী ভোজে ইলিশের চাহিদা থাকলেও, চলতি বছরে শুরু থেকেই এই মাছের দাম আকাশছোঁয়া। বাংলাদেশে ইতিমধ্যেই ইলিশের মূল্য রেকর্ড স্তরে পৌঁছেছে, ফলে নববর্ষের পাতে ইলিশ ওঠা অনেকের জন্য কঠিন হয়ে পড়ছে।
জানা গিয়েছে, বাংলাদেশের চাঁদপুরের মতলব উত্তর এলাকায় ১ কেজি ইলিশের দাম ৭,৫০০ টাকারও বেশি পৌঁছেছে, যা সব রেকর্ড ছাড়িয়েছে। ফলে বৈশাখের শুরুতেই বাজারে তীব্র মূল্যবৃদ্ধি স্পষ্ট।
মাছ ব্যবসায়ীদের মতে, চাহিদার তুলনায় ইলিশের জোগান কম থাকায় দাম বাড়ছে।