আমুদরিয়া নিউজ: রুবিস কিউব মেলানোর প্রতিযোগিতায় মাত্র তিন দিনের ব্যবধানে দুইবার বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল চীনের ছয় বছর বয়সী শিশু লিয়ান ইউনঝি। ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় প্রথম নারী কিউবার হিসেবে সাড়ে চার সেকেন্ডের কম সময়ে কিউব মিলিয়ে অনন্য নজির সৃষ্টি করেছে সে।
চীনের উহান এবং গুয়াংজু প্রদেশের প্রতিযোগিতায় লিয়ান যথাক্রমে ৪.৫২ এবং ৪.২৭ সেকেন্ড গড় সময় নিয়ে বিশ্বরেকর্ড নিজের নামে করে। সিচুয়ান প্রদেশের এই বিস্ময় বালিকা গত এক বছর ধরে প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টা কঠোর পরিশ্রম করেছে। মাত্র ৬ বছর বয়সেই রুবিস কিউব মেলানোর ১,৩০০টিরও বেশি জটিল অ্যালগরিদম সম্পূর্ণ আয়ত্ত করে ফেলেছে লিয়ান।
Total Views:
0