আমুদরিয়া নিউজ:দুর্গাপুজোর থিমে মাতৃপ্রতিমার বিকৃতি না করার বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বার্ণপুরে খুঁটিপুজোর অনুষ্ঠানে তিনি বলেন, থিমের নামে জুতো-চটি বা বিতর্কিত উপকরণ ব্যবহার করা উচিত নয়। মণ্ডপের ভিতরে আমিষ খাবার না আনার আবেদনও জানান তিনি। এছাড়াও, পুজোর সরকারি অনুদান নিয়ে সিদ্ধান্ত সরকারই নেবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি আসানসোলের রাস্তা, নিকাশি ও পানীয় জলের উন্নয়নের আশ্বাস দেন তিনি।
Total Views:
0