আমুদরিয়া নিউজ: টোকিওর পরিচ্ছন্ন রাস্তাঘাট বিশ্বজুড়ে প্রশংসিত হলেও সেখানে পাবলিক ডাস্টবিন খুঁজে পাওয়া দুষ্কর। পর্যটকদের জন্য এটি বিভ্রান্তিকর হলেও এর পেছনে রয়েছে ঐতিহাসিক ও সামাজিক কারণ।
১৯৯৫ সালের মার্চ মাসে টোকিও রেলে শিনরিকিও নামক ধর্মীয় জঙ্গি গোষ্ঠী কর্তৃক ভয়াবহ সারিন গ্যাস হামলার পর নিরাপত্তার স্বার্থে জাপানের রাস্তা ও স্টেশন থেকে সব ডাস্টবিন সরিয়ে ফেলা হয়, যাতে সেগুলোকে বোমার আধার হিসেবে ব্যবহার না করা যায়।
তিন দশক পেরিয়ে গেলেও সেই নিয়ম আজও বহাল। তবে ডাস্টবিন না থাকা সত্ত্বেও জাপানিদের সমাজ সচেতনতা ও ‘নিজের আবর্জনা নিজে বাড়ি নিয়ে যাওয়ার’ গভীর সামাজিক অভ্যাসের কারণেই দেশটির রাস্তাঘাট সর্বদা জঞ্জালহীন থাকে।
Total Views:
0