আমুদরিয়া নিউজ: বন্যা ও ধসে বিপর্যস্ত নেপালে একের পর এক উদ্ধার অভিযান চালিয়ে নজির গড়ছেন দেশটির প্রথম মহিলা হেলিকপ্টার ক্যাপ্টেন প্রিয়া অধিকারী। ৪১ বছর বয়সি এই পাইলট গত কয়েক দিনে প্রায় ১০০টি উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। দুর্গম এলাকায় ঝুঁকি নিয়ে বহু মানুষকে নিরাপদে সরিয়ে আনার পাশাপাশি মৃতদেহ উদ্ধারের কাজও করছেন তিনি। প্রিয়ার কথায়, প্রচণ্ড ক্লান্ত হলেও এমন পরিস্থিতির জন্যই তাঁরা প্রশিক্ষিত।
Total Views:
0