মার্কিন উপকূলে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, তল্লাশি জারি!

আমুদরিয়া নিউজ: আমেরিকার ম্যাসাচুসেটস উপকূলের কাছে ৬ জন আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিকেল পরিবহন বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কোস্ট গার্ড। শনিবার স্থানীয় সময় রাত ১টার পর বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে ‘গালফস্ট্রিম জি-১০০’ নামের বিমানটির সাথে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধারকারী দল ম্যাসাচুসেটসের নানতুকেট দ্বীপের অদূরে সমুদ্রে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। বিমানে চারজন কানাডিয়ান এবং দুজন বারমুডার নাগরিক ছিলেন, যাদের পরিবারকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। আরোহীদের বেঁচে থাকার আশায় জাহাজ, হেলিকপ্টার ও বিমান নিয়ে গভীর রাত পর্যন্ত সমুদ্রে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *