আমুদরিয়া নিউজ: আমেরিকার মিসিসিপির একটি স্মোক শপের কর্মী বাবা ও ছেলেকে ওলে মিস বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ৫১ বছর বয়সী ইয়াহিয়া মোহাম্মদ মোসলেহ এবং ১৮ বছর বয়সী ইসলাম ইয়াহিয়া মোসলেহ-র বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছে নিষিদ্ধ মাদক সরবরাহের অভিযোগ উঠেছে।
তদন্তকারীদের দাবি, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়, যার শরীরে ‘গ্যাস স্টেশন হেরোইন’ নামে পরিচিত বিপজ্জনক ক্রেটম মাদকের উপস্থিতি মিলেছে। মৃতদেহের পাশ থেকে ক্রেটম ট্যাবলেটের খালি প্যাকেটও উদ্ধার করেছে পুলিশ। যদিও এই দুই ছাত্রের মৃত্যুর অফিসিয়াল ফরেনসিক রিপোর্ট এখনও মেলেনি, তবে যুবসমাজের মধ্যে এই ভয়ংকর মাদকের ছড়িয়ে পড়া রুখতে এবং বাকি চক্রটিকে ধরতে কড়া তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন।
মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেটম সেবনে জোড়া ছাত্রের মৃত্যু, ধৃত বাবা ও ছেলে!
Total Views:
0
Leave a Comment