ডার্ক চকোলেট কি সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী?

আমুদরিয়া নিউজ: চকোলেট মানেই স্বাস্থ্যের ক্ষতি—এই প্রচলিত ধারণা ভেঙে দিচ্ছে ডার্ক চকোলেট। বিজ্ঞানীদের মতে, চকোলেটে কোকো বা কাকাও-এর পরিমাণ যত বেশি হবে, তা শরীরের জন্য ততটাই ভালো।
পানামার সান ব্লাস দ্বীপপুঞ্জের ‘কুনা আদিবাসী’দের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ডায়াবেটিসের হার নেই বললেই চলে। আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষক মার্জি ম্যাককুলাফ জানান, এর মূল রহস্য হলো তাদের কাকাও সমৃদ্ধ ঐতিহ্যবাহী পানীয়। কাকাও বীজে থাকা প্রচুর পরিমাণ ‘ফ্ল্যাভানল’ নামক অ্যান্টি-অক্সিডেন্ট রক্তনালী সচল রাখে এবং হৃদযন্ত্রকে সুরক্ষিত করে। তবে এই উপকারিতা পেতে অতিরিক্ত চিনিযুক্ত মিল্ক চকোলেটের বদলে ৭০% বা তার বেশি কোকো সমৃদ্ধ খাঁটি ডার্ক চকোলেট পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *