ফ্লাইট লেট বা বাতিল? পকেটের টাকা ফেরত থেকে হোটেল—জেনে নিন আপনার আসল আইনি অধিকার

আমুদরিয়া নিউজ: হুট করে ফ্লাইট বাতিল বা ঘণ্টার পর ঘণ্টা বিলম্বের জেরে ভারতীয় বিমানবন্দরগুলোতে যাত্রীদের হয়রানির ছবি এখন নিত্যদিনের বিষয়। তবে ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রক (DGCA)-এর যাত্রী অধিকার সনদ অনুযায়ী, আপনার বেশ কিছু আইনি অধিকার রয়েছে, যা বিমান সংস্থাগুলো চেপে যেতে পারে না।
ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, বিমান সংস্থা আগে থেকে না জানিয়ে ফ্লাইট বাতিল করলে যাত্রীদের পুরো টিকিটের টাকা ফেরত দিতে হবে অথবা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। এছাড়া, ফ্লাইটের সময়কাল অনুযায়ী যাত্রীরা ₹৫,০০০ থেকে সর্বোচ্চ ₹১০,০০০ পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারেন। অন্যদিকে, ফ্লাইট ২ থেকে ৪ ঘণ্টার বেশি দেরি হলে বিনামূল্যে খাবার ও পানীয় এবং রাত কাটানোর মতো পরিস্থিতি হলে হোটেল ও যাতায়াত খরচ দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স। এমনকি নতুন নিয়মে, ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটলেও রিফান্ডের মূল দায়িত্ব কিন্তু এয়ারলাইন্সেরই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *