আমুদরিয়া নিউজ: শরতের আকাশে মেঘের আনাগোনা, কোথাও রোদের মিঠে হাসি, আবার কোথাও আচমকাই বৃষ্টির সুর—এভাবেই আজ, ২ অক্টোবর, বদলে বদলে সাজছে বাংলার আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আকাশ আজ মূলত আংশিক মেঘলা। শিলিগুড়ি-সহ দার্জিলিং, জলপাইগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় দিনভর মেঘের আনাগোনা থাকতে পারে। শিলিগুড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ আলিপুরদুয়ারের সর্বচ্চো তাপমাত্রা ৩২°C এবং সর্বনিন্ম ২৪°C, কোচবিহারের সর্বচ্চো তাপমাত্রা ৩২°C এবং সর্বনিন্ম ২৪°C, জলপাইগুড়ির সর্বচ্চো তাপমাত্রা ৩২°C এবং সর্বনিন্ম ২৪°C, কালিম্পং-এর সর্বচ্চো তাপমাত্রা ২৫°C এবং সর্বনিন্ম ১৮°C, দার্জিলিং-এর সর্বচ্চো তাপমাত্রা ২৭°C এবং সর্বনিন্ম ১৯°C, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৫°C, মালদহের সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৫°C এর কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় আচমকা বৃষ্টি নামলে দৃশ্যমানতা কমতে পারে। তাই যাঁরা পাহাড়ি পথে যাতায়াত করবেন, তাঁদের বাড়তি সতর্ক থাকা ভালো।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আজ পুরোপুরি শুষ্ক থাকছে না আবহাওয়া। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার বিশেষ সতর্কতা নেই। আজ কলকাতার সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৭°C, হাওড়ার সর্বচ্চো তাপমাত্রা ৩৫°C এবং সর্বনিন্ম ২৬°C, হুগলির সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৬°C, উত্তর ২৪ পরগনার সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৬°C, দক্ষিণ ২৪ পরগনার সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৬°C, নদিয়ার সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৬°C, মুর্শিদাবাদের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৬°C, বীরভূমের সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৫°C, পূর্ব ও পশ্চিম বর্ধমানের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C, বাঁকুড়ার সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C, পুরুলিয়ার সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৪°C, পূর্ব মেদিনীপুরের সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৬°C, পশ্চিম মেদিনীপুরের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C, ঝাড়গ্রামের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C-এর কাছাকাছি থাকবে।
কলকাতার আকাশেও মেঘ-বৃষ্টির লুকোচুরি চলতে পারে। কোথাও কয়েক পশলা বৃষ্টি হলেও তার স্থায়িত্ব খুব বেশি নাও হতে পারে। আকাশ মেঘলা দেখলেই নিশ্চিন্ত না হয়ে সঙ্গে ছাতা রাখুন। বজ্রবিদ্যুৎ দেখা দিলে খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের কাছাকাছি না থেকে নিরাপদ আশ্রয়ে থাকুন।
শরতের সাদা মেঘের ফাঁকে আজও বাংলার প্রকৃতি যেন কখনও রৌদ্রের, কখনও বৃষ্টির গল্প লিখছে। তাই আবহাওয়ার এই খেয়ালি মেজাজকে সঙ্গী করেই দিনের পরিকল্পনা করুন—সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, আর উপভোগ করুন শরতের বাংলাকে।