আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে মহিলা রিকার্ভ তিরন্দাজিতে ঐতিহাসিক সোনা জিতল ভারত। শুক্রবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে এই ইভেন্টে প্রথমবার এশিয়ান গেমসের সোনার পদক পেল ভারত।
ভারতের হয়ে লড়াই করেন অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম মোহোদ। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম দুই সেটের পর সেট পয়েন্ট ছিল ২-২। তৃতীয় সেটে ভারত ৫৫ পয়েন্ট করে সেট জিতে এগিয়ে যায়। চতুর্থ সেট ড্র হওয়ায় ভারত আরও এক সেট পয়েন্ট পেয়ে ৫-৩ ব্যবধানে ম্যাচ জিতে সোনা নিশ্চিত করে।
এর আগে সেমিফাইনালে চিনকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মহিলা রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছিল ভারত। এই জয়ের ফলে ১৯৯৮ সাল থেকে এই ইভেন্টে দক্ষিণ কোরিয়ার টানা সাতটি সোনার দৌড়ও শেষ হল।
Total Views:
0