আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের নিয়ে নতুন কমিটি গড়ল ভারতীয় মজদুর সংঘ। বৃহস্পতিবার ৫১ জন সদস্য নিয়ে তৈরি হল এই কমিটি। এই কমিটির মাধ্যমে কর্মীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে আন্দোলন গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।
সংগঠনের দাবি, দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্মীদের মধ্যে যে অসন্তোষ রয়েছে, তা দূর করতেই এই উদ্যোগ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় প্রশাসনিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের ন্যায্য দাবি পূরণে প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও সরব হবে তারা। নতুন কমিটি ঘিরে এখন অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
Total Views:
0