আউটলেটে সিট দখলের সংস্কৃতি বন্ধে কড়া স্টারবাকস

আমুদরিয়া নিউজ: চীনে নিজেদের ব্যবসায়িক পরিচালনা ও গ্রাহক পরিষেবায় বড় পরিবর্তন আনল কফি জায়ান্ট স্টারবাকস। চীনের আউটলেটগুলোতে এখন থেকে ‘নো অর্ডার, নো সিট’ নীতি কঠোরভাবে লাগু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দোকানে প্রবেশ করে গ্রাহকদের প্রথমে কফি বা খাবার অর্ডার করতে হবে, তার পরেই তারা বসার আসন বা সিট ব্যবহার করতে পারবেন।

দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল, বহু মানুষ কোনো কিছু অর্ডার না করেই ঘণ্টার পর ঘণ্টা সিট আটকে রেখে ল্যাপটপে কাজ করতেন বা আড্ডা দিতেন। এর ফলে প্রকৃত ক্রেতারা কফি কিনেও বসার জায়গা পেতেন না। ব্যবসার ক্ষতি রুখতে এবং প্রকৃত কফি প্রেমীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ক্যাফে সংস্কৃতির শৃঙ্খলা বজায় রাখবে।

Total Views: 2
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *