রঙিন খাবারে বিপদ! আসানসোলে হানা খাদ্য দফতরের

আমুদরিয়া নিউজ:আসানসোল একাধিক খাবারের দোকান ও রেস্তোরাঁয় নিষিদ্ধ ও ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে শুক্রবার অভিযান চালাল রাজ্য খাদ্য দফতর। ভগৎ সিং মোড় থেকে সেনর‍্যালে রোড পর্যন্ত বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে রং মেশানো খাবার ও মিষ্টি উদ্ধার করেন আধিকারিকরা। সেগুলি ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। উৎসবের আগে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই অভিযান বলে জানানো হয়েছে। ভবিষ্যতে রং ব্যবহার ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়ার হবে বলে জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *