আমুদরিয়া নিউজ: পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আকাশে শরতের নীলের হাতছানি, বাতাসে উৎসবের গন্ধ—তবু মেঘের আনাগোনা যেন পুরোপুরি কাটছে না। বর্ষার বিদায়ের পালা শুরু হলেও তার রেশ এখনও রয়ে গিয়েছে বাংলার আকাশে। কোথাও রোদ, কোথাও মেঘ, আবার আচমকাই নামতে পারে দু-এক পশলা বৃষ্টি। ফলে পুজোর প্রস্তুতির ব্যস্ততার মাঝেও আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে।
উত্তরবঙ্গে শরতের আকাশে এখনও বৃষ্টির ছায়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২৪°C এবং সর্বনিন্ম তাপমাত্রা ১৮°C, কালিম্পং-এর সর্বচ্চো তাপমাত্রা ২৬°C এবং সর্বনিন্ম তাপমাত্রা ১৯°C, জলপাইগুড়ির সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৪°C, আলিপুরদুয়ারের সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C সর্বনিন্ম ২৪°C ,কোচবিহারের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C সর্বনিন্ম ২৪°C, উত্তর দিনাজপুরের সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C সর্বনিন্ম ২৫°C, দক্ষিণ দিনাজপুরের সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C সর্বনিন্ম ২৪°C, মালদহের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C সর্বনিন্ম ২৫°C থাকতে পারে বলে জানা গেছে।
তবে স্বস্তির বিষয়, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জন্য বড় কোনও আবহাওয়া সতর্কতা জারি নেই। পাহাড়ে মেঘ-বৃষ্টির আনাগোনা থাকলেও পুজোর আগে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কলকাতা-সহ অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ পুজোর বাজার বা মণ্ডপের প্রস্তুতিতে বড়সড় বাধার আশঙ্কা আপাতত কম। আজ কলকাতা সর্বচ্চো তাপমাত্রা ৩২ °C এবং সর্বনিন্ম ২৬°C, হাওড়ার সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৬°C, হুগলির সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৬°C , পূর্ব মেদিনীপুরের সর্বচ্চো তাপমাত্রা ৩২°C এবং সর্বনিন্ম ২৫°C , পশ্চিম মেদিনীপুরের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C, ঝাড়গ্রামের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C , বাঁকুড়ার সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৬°C , পুরুলিয়ার সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৪°C, মুর্শিদাবাদের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C, বীরভূমের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C, বর্ধমানের সর্বচ্চো তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিন্ম ২৫°C , নদিয়ার সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৫°C , উত্তর ২৪ পরগনার সর্বচ্চো তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিন্ম ২৬°C , দক্ষিণ ২৪ পরগনার সর্বচ্চো তাপমাত্রা ৩২°C ২৬°C-এর কাছাকাছি থাকতে পারে বলে জানা গেছে। শরতের রোদ আর মেঘের লুকোচুরি—এই দুইয়ের মাঝেই এগোবে পুজোর আগের দিনগুলো।
শিউলির গন্ধ, কাশফুলের দোলা আর ঢাকের অপেক্ষায় যখন বাংলা, তখন প্রকৃতিও যেন নিজের মতো করে শেষবারের মতো বর্ষার অধ্যায় গুটিয়ে নিচ্ছে। আকাশ পুরোপুরি নির্মেঘ না হলেও আপাতত বড় দুর্যোগের কোনও ইঙ্গিত নেই। তাই উৎসবের আনন্দে ভাটা নয়, শুধু একটু সতর্কতা থাকলেই হবে।
বাইরে বেরোলে সঙ্গে ছাতা রাখুন, বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দারা আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের পাশে দাঁড়িয়ে না থাকাই নিরাপদ।