অত্যাবশ্যক ওষুধের দাম নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন

আমুদরিয়া নিউজ: অত্যাবশ্যক ওষুধের দাম নিয়ে কেন্দ্রকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। ক্যানসারসহ জীবনরক্ষাকারী ওষুধের ক্ষেত্রে খুচরো বিক্রয়মূল্য বা MRP এবং ওষুধের প্রকৃত ক্রয়মূল্যের মধ্যে বিপুল পার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানতে চেয়েছে, সব ওষুধের ক্ষেত্রে MRP-তে সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত মার্জিন নির্ধারণের মতো একটি অভিন্ন নিয়ম চালু করা যায় কি না। কেন্দ্রের কাছে এই বিষয়ে অবস্থান জানাতে বলা হয়েছে।

শুনানিতে বিশেষ করে ক্যানসারের ওষুধের দাম নিয়ে আলোচনা হয়। আদালতের সামনে এমন উদাহরণও এসেছে, যেখানে কোনও ওষুধের খুচরো বিক্রেতার কাছে দাম প্রায় ৩ হাজার টাকা হলেও তার MRP অনেক বেশি—এই মূল্য-ফারাক নিয়েই প্রশ্ন তুলেছে আদালত।

পাশাপাশি বেসরকারি হাসপাতালের নির্দিষ্ট ফার্মেসি থেকেই রোগীদের ওষুধ কেনার বাধ্যবাধকতা রয়েছে কি না, সেই অভিযোগও খতিয়ে দেখতে কেন্দ্রকে বলেছে আদালত। বিশেষ করে সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রে এর আর্থিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *