আমুদরিয়া নিউজ: সিন্ধু জলচুক্তি নিয়ে দ্য হেগের পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনের রায় সরাসরি প্রত্যাখ্যান করল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের দাবি, ভারতের সম্মতি ছাড়াই গঠিত এই ট্রাইব্যুনালের কোনও আইনি এক্তিয়ার নেই। তাই জম্মু-কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্প বা ভারতের সার্বভৌম সিদ্ধান্তে এই রায়ের কোনও প্রভাব পড়বে না। পাকিস্তানকে মদতের অভিযোগে স্থগিত রাখা সিন্ধু জলচুক্তিও আপাতত বহাল থাকছে বলে জানিয়ে দিয়েছে ভারত।
Total Views:
0