আমুদরিয়া নিউজ: নেপালের হড়পা বানের পর ২৬ আগস্ট থেকে এখনও নিখোঁজ এ রাজ্যের ৩৭ জন পর্যটক। তাঁদের মধ্যে ৩২ জন একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস যাত্রায় গিয়েছিলেন। পরিবারের সদস্যরা নেপালে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে এখনও কোনো সন্ধান পাননি।
এবার নিখোঁজ পর্যটকদের নেপালের হোটেলে রেখে যাওয়া ব্যাগ ও অন্যান্য সামগ্রী দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিখোঁজদের পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে এখনো পর্যন্ত ১,৩৫৬টি দেহ উদ্ধার হয়েছে এবং ৪,৯৯৪ জন নিখোঁজ বলে জানা গিয়েছে।
Total Views:
0