আমুদরিয়া নিউজ: মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী। মরসুম শুরুর আগে সে নিজের ফোনে লিখে রেখেছিল যে আইপিএলে ৭০০ রান করতে হবে। সেই লক্ষ্য ছাপিয়ে ১৬ ম্যাচে ৭৭৬ রান করে কমলা টুপি জিতে নেয় বৈভব। তিনি জানান, প্রতি ম্যাচের পর নিজের সেই লক্ষ্য মনে করিয়ে দিতেন। শুধু রান নয়, চাপের পরিস্থিতিতে খেলা, ম্যাচ অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলানো এবং দলের প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এই মরসুমে শিখেছেন।
জানা যায়, আইপিএল ২০২৬-এ বৈভব সর্বাধিক ৭২টি ছক্কা মেরে রেকর্ড গড়েছেন। কমলা টুপির পাশাপাশি উদীয়মান ক্রিকেটার, সবচেয়ে মূল্যবান ক্রিকেটার এবং সুপার স্ট্রাইকার-সহ মোট পাঁচটি পুরস্কার জিতে ক্রিকেট মহলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
Total Views:
0