অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য শুধুমাত্র  সরকারি ওয়েবসাইটে আবেদন করুন

আমুদরিয়া নিউজ : রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদনকারীরা আগামী ৯০ দিনের মধ্যে সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এজন্য মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে ১২ পাতার আবেদনপত্র ডাউনলোড, পূরণ এবং প্রয়োজনীয় নথিসহ অনলাইনে আপলোড করতে হবে। ফর্মে আবেদনকারীর পাশাপাশি পরিবারের সদস্যদের তথ্যও দিতে হবে। সরকার গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহায়তার আশ্বাস দিয়েছে। আবেদনকারীদের শুধুমাত্র সরকারি পোর্টাল ব্যবহার করতে এবং ভুয়ো লিঙ্ক বা অননুমোদিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *