আমুদরিয়া নিউজ : চেন্নাই সুপার কিংসের ভক্তদের জন্য খারাপ খবর। চোটের কারণে আইপিএল ২০২৬-এর শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস জানিয়ে দিয়েছে, ধোনি ‘কাফ স্ট্রেন’-এ ভুগছেন। তাই এখন বিশ্রামে রয়েছেন। অন্তত দুই সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।
ধোনির ক্যারিয়ারে চোটের জন্য ম্যাচ মিস করা খুব কমই দেখা গেছে। আগেও ব্যথা নিয়ে তিনি খেলেছেন। কিন্তু এবারের চোট একটু বেশি হওয়ায় তাঁকে বিশ্রাম নিতে হচ্ছে বলেই জানা গিয়েছে। দ্রুত সুস্থ হয়ে না ফিরলে আরও ম্যাচ মিস করতে পারেন ধোনি। এমনকি পুরো মরসুম থেকেও ছিটকে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। তাই ভক্তরা এখন তাঁর ফিটনেস আপডেটের দিকেই তাকিয়ে আছেন।
Total Views:
0