আমুদরিয়া নিউজ : ভারতীয় দলের প্রাক্তন পেসার ও ২০১১ বিশ্বকাপজয়ী সদস্য মুনাফ প্যাটেল গৌতম গম্ভীরের কোচিংয়ের প্রশংসা করেছেন। তিনি মনে করেন, টিম ইন্ডিয়ার গম্ভীরের মতো একজন হেড কোচ প্রয়োজন এবং তিনি দলের স্বার্থকেই সবার আগে রাখছেন।
বোম্বে স্পোর্টস এক্সচেঞ্জকে দেওয়া সাক্ষাৎকারে মুনাফ প্যাটেল বলেন, গৌতম গম্ভীরের মতো কোচকে সরানো হলে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সামলানো কঠিন হয়ে পড়বে।