ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আমুদরিয়া নিউজ :  বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল-এর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেছেন কর্নাটকের এক ডাক্তারি পড়ুয়া। হুগলির মগরা থানায় অভিযোগ জানিয়ে ওই তরুণী দাবি করেছেন, তাঁদের মধ্যে প্রায় তিন বছর সম্পর্ক ছিল এবং বিয়ের পরিকল্পনাও ছিল। পরে সম্পর্কের অবনতি হলে বিষয়টি থানায় পৌঁছয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন। অভিযোগে সহবাস, মারধর ও ভয় দেখানোর মতো বিষয়ও উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অভিষেক পোড়েল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগগুলির কোনও সত্যতা নেই। পুলিশ তদন্ত শুরু করলে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। এদিকে আইপিএলে সাম্প্রতিক পারফরম্যান্সের পর আলোচনায় থাকা এই তরুণ ক্রিকেটারকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *