আমুদরিয়া নিউজ: বৈভব সূর্যবংশী ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১২ বলে ১৪ রান করে আউট হন। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে তিনটি চার মারলেও বড় ইনিংস খেলতে পারেননি। আইপিএলে দুর্দান্ত সাফল্যের কারণে তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক বেশি। তবে ব্যর্থ অভিষেক সত্ত্বেও ক্রিকেট মহল মনে করছে, তাঁর অসাধারণ প্রতিভা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ হয়ে উঠতে পারে।