বিশ্বকাপে খেললেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নয়, বলল পাকিস্তান

আমুদরিয়া নিউজ : পাকিস্তান আসন্ন টি টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলে জানিয়ে দিয়েছে সে দেশের সরকার। রবিবার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে ওই বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, পাক সরকার আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তা হলে দুই দল পরে পয়েন্ট টেবিলে মুখোমুখি হলে কী হবে তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *