জাপানি দর্শনের সহজ উপায়েই ফিরতে পারে সম্পর্কের বোঝাপড়া

আমুদরিয়া নিউজ:  সম্পর্কে সময়ের সঙ্গে মতবিরোধ ও ঝগড়া বাড়লেও তা মানেই বিচ্ছেদ নয়। জাপানি দর্শন ‘ইকিগাই’ শেখায়, সম্পর্ককে টিকিয়ে রাখতে ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেওয়া এবং সম্পর্কের মূল উদ্দেশ্যকে মনে রাখা জরুরি।

সম্পর্ক উন্নত করতে ইকিগাইয়ের মূল পরামর্শগুলি হলো—সম্পর্কের ইতিবাচক দিকগুলো স্মরণ করা, পরস্পরের মূল্যবোধ নিয়ে খোলামেলা আলোচনা করা, একসঙ্গে সময় ও কাজ ভাগ করে নেওয়া, শুধু আবেগ নয় বরং দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলা এবং নিয়মিত সঙ্গীর খোঁজ নেওয়া।

আসল কথা হল পারস্পরিক সম্মান, বোঝাপড়া, যোগাযোগ ও সময় দেওয়ার মাধ্যমে সম্পর্কের অনেক সমস্যার সমাধান করা সম্ভব।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *