আমুদরিয়া নিউজ: ২০২৭ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হবে ২ অক্টোবর ২০২৭, আর ফাইনাল হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।
ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ১০ অক্টোবর জোহানেসবার্গে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। গ্রুপ ‘এ’-তে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং একটি কোয়ালিফায়ার দল রয়েছে।
বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। গ্রুপ পর্বের পর সেরা দলগুলি সুপার সেভেন পর্বে যাবে। সেমিফাইনাল হবে ১৭ ও ১৮ নভেম্বর এবং ফাইনাল ২১ নভেম্বর।
Total Views:
0