ত্রাণ দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন তৃণমূল মন্ত্রী

আমুদরিয়া নিউজ:  ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপর সেগুলি বাজেয়াপ্ত করা হয় এবং উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে এবং বিক্ষোভের সময় ডিমও ছোড়া হয়।

তবে উজ্জ্বল বিশ্বাসের পরিবারের দাবি, উদ্ধার হওয়া ত্রাণসামগ্রী বিধায়ক হিসেবে তাঁর বরাদ্দ থেকে পাওয়া হয়েছিল এবং অবশিষ্ট সামগ্রী ফেরত নেওয়ার জন্য প্রশাসনকে আগেই চিঠি দেওয়া হয়েছিল বলে জানা যায়।

পুলিশ এখন তদন্ত করে দেখছে কীভাবে এত বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী তাঁর বাড়িতে মজুত ছিল এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *