UPSC-র ১০০ বছর পূর্তি, পরীক্ষার পদ্ধতিতে সংস্কারের বার্তা

আমুদরিয়া নিউজ: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়োগ সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে নতুন করে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের কথা উঠে এসেছে। ১ অক্টোবর দিল্লির ভারত মণ্ডপমে UPSC-র শতবর্ষ উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেন।

অনুষ্ঠানে পরীক্ষার সময়সীমা কমিয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার ফল বা নিয়োগে অযথা দেরি হলে তরুণ চাকরিপ্রার্থীদের সমস্যায় পড়তে হয়।

অন্যদিকে, UPSC-র চেয়ারম্যান অজয় কুমার জানান, ভবিষ্যতে পরীক্ষায় শুধু মুখস্থ জ্ঞান নয়, যুক্তি, তাৎক্ষণিক চিন্তাভাবনা এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাইয়ের উপর আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা এবং পরীক্ষার নিরাপত্তা বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *