কাগজ নয়, এবার পলিমার নোট

আমুদরিয়া নিউজ: কাগজের নোটের পরিবর্তে আরও টেকসই পলিমার ব্যাঙ্কনোট চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে Reserve Bank of India (RBI)। নোট ছাপানোর ক্রমবর্ধমান খরচ এবং বাজারে দ্রুত নষ্ট হয়ে যাওয়া ছোট মূল্যের নোটের সমস্যা মোকাবিলায় এই উদ্যোগ বিবেচনা করা হচ্ছে।

বিশেষ BOPP ফিল্ম দিয়ে তৈরি এই নোট জল, ভাঁজ ও দৈনন্দিন ব্যবহারে সহজে নষ্ট হয় না এবং কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই। ১৯৮৮ সালে Australia প্রথম পলিমার নোট চালু করে, বর্তমানে বিশ্বের একাধিক দেশে এই নোট ব্যবহৃত হচ্ছে। নোট ছাপানোর ব্যয় বৃদ্ধি পাওয়ায় RBI আবার পলিমার নোটের বিকল্প নিয়ে ভাবছে। যদিও অতীতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হয়নি, নতুন করে আলোচনা শুরু হওয়ায় দেশের মুদ্রা ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *