আমুদরিয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় তীব্র জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি রুখতে ইউরোপে ডিজেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করার হুমকি দিয়েছেন। বিশ্ববাজারে তেলের ঘাটতির জেরে আমেরিকার কৃষক, ট্রাকচালক এবং ব্যবসায়ীদের ওপর যেন বাড়তি আর্থিক বোঝা না চাপে, সেই কারণেই ট্রাম্প প্রশাসন এই কঠোর পদক্ষেপের কথা ভাবছে।
মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে তাদের নিজস্ব মজুত ডিজেল ব্যবহার করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। আমেরিকার এই অনমনীয় অবস্থানের কারণে আগামী দিনে ইউরোপ জুড়ে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Total Views:
0